২০২৫ সালে মহাকাশ স্টেশন চালুর ঘোষণা দিলো রাশিয়া

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২১, ২০:৫৯আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৩৩

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, ২০২৫ সালে নিজেদের মহাকাশ স্টেশন চালু হবে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিজেদের প্রত্যাহার করতে পারবে মস্কো। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন জানান, নতুন একটি স্টেশনের প্রথম মডিউলের কাজ শুরু হয়েছে। রুশ কর্মকর্তা আইএসএস থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়টি বিবেচনার বিষয়ে সতর্ক করার পর এই উদ্যোগ নেওয়া হয়। পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা সফল উদ্যোগের একটি ছিল আইএসএসে রাশিয়ার অংশগ্রহণ।

গোয়েন্দাবৃত্তির অভিযোগ, ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন ও রুশ প্রেসিডেন্টের সমালোচক আলেক্সেই লাভালনির স্বাস্থ্যের অবনতি নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে এই মহাকাশ স্টেশন স্থাপনের ঘোষণা দেওয়া হলো।

টেলিগ্রাম অ্যাপে রোগোজিন এক বিবৃতিতে বলেন, নতুন রুশ অরবিটাল স্টেশনের প্রথম কোর মডিউলের কাজ চলছে।

তিনি জানান, রুশ এনার্জিয়া মহাকাশ সংস্থা ২০২৫ সালের মধ্যে স্টেশনটি রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে চাইছে।

বিবৃতিতে এনার্জিয়া'র কর্মীদের কাজের একটি ভিডিও প্রকাশ করেছেন রসকসমস প্রধান।

আইএসএস ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা ইউারোপিয়ান স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটিকে এ যাবৎকালের মানব ইতিহাসের ঐক্য ও সহযোগিতামূলক সম্পর্কের অন্যতম নিদর্শন মনে করা হয়।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের