১ মাস ‘ইন্টারনেট বিচ্ছিন্ন’ থাকার পরীক্ষা চালালো রাশিয়া

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৮:০২আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৮:০২

জুন ও জুলাই মাসে বৈশ্বিক ইন্টারনেট থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার পরীক্ষা সফলভাবে পরিচালনার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ দৈনিক আরবিসি রাশিয়ার ইন্টারনেট নিরাপত্তা উন্নত করার কাজে নিয়োজিতদের নথির বরাতে এখবর জানিয়েছে।

২০১৯ সালে  সার্বভৌম ইন্টারনেট নামের একটি আইন প্রণয়ন করে রাশিয়া। এই আইনের আওতায় বিদেশি অবকাঠামো থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হলে নিজেদের সক্রিয়তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা কৌশলের আওতায় যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে আগ্রাসী প্রকৃতির বলে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, পরীক্ষা রাশিয়ার বৃহৎ টেলিকম প্রতিষ্ঠানগুলো জড়িত ছিল। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত সফলভাবে এই পরীক্ষা চালানো হয় বলে কাজে নিয়োজিত গোষ্ঠীর পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এক সূত্র জানায়, এই পরীক্ষার উদ্দেশ্য হলো বাহ্যিক ব্লক, বাধা ও অন্যান্য হুমকির মোকাবিলায় ‘রুনেট’-এর সক্ষমতা যাচাই করা।

আরেকটি সূত্র আরবিসিকে জানায়, বিচ্ছিন্ন করার পর রাশিয়ার ভূখণ্ডে ইন্টারনেটের পরীক্ষা চালানো হয়েছে।

রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে, এই ইন্টারনেট বিচ্ছিন্নতা কত দীর্ঘ ছিল এবং ইন্টারনেট ট্রাফ্রিকে বড় ধরনের কোনও বিঘ্ন ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই পরীক্ষার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় অবগত ছিল বলে জানিয়েছেন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি এই পরীক্ষাকে সময়োপযোগী এবং রাশিয়াকে যে কোনও কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে উল্লেখ করেছেন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম