বিবিসি সাংবাদিককে লন্ডনে ফেরার নির্দেশ রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ২৩:২৭আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২৩:২৭
image

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হয়ে মস্কোতে কর্মরত এক সাংবাদিককে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে যুক্তরাজ্যে কর্মরত রুশ সাংবাদিকদের বিরুদ্ধে লন্ডনের বৈষম্যের প্রতিবাদে এই মাসের শেষে বিবিসির ওই সাংবাদিককে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডন ও মস্কোর মধ্যকার সম্পর্ক ইতোমধ্যেই নড়বড়ে। আর পাল্টাপাল্টি সাংবাদিক বহিষ্কারের ঘটনায় সেই সম্পর্ক আরও নড়বড়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে রুশ চ্যানেল রোসিয়া-২৪ জানিয়েছে মস্কোতে কর্মরত বিবিসির দুই ইংরেজি ভাষার সাংবাদিকের মধ্যে একজন সারাহ রেইনসফোর্ডকে যুক্তরাজ্যে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে মস্কো কর্তৃপক্ষ রেইনসফোর্ডের বিদ্যমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডনে রুশ সাংবাদিকদের ভিসা নবায়ন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে শুক্রবার এই বিষয়ে বিবৃতি দিতে পারে বিবিসি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিবিসির ওই প্রতিবেদক সম্প্রতি মন্ত্রণালয়ে এসেছিলেন আর তাকে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের