অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশ স্টেশন, রাশিয়ার হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪
image

মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির কারণে আন্তজাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অপূরণীয় ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার এক কর্মকর্তা। ভ্লাদিমির সলোভিমোভ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মহাকাশ স্টেশনের রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এছাড়া স্টেশনে ছোট একটি ফাটল দেখা গেছে যা সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

রাশিয়া প্রায়ই মহাকাশ স্টেশনের যন্ত্রপাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে থাকে। এছাড়া ২০২৫ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে দেওয়ারও ইঙ্গিত দিয়ে রেখেছে তারা।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ প্রকল্প হিসেবে ১৯৯৮ সালে নির্মাণ করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ১৫ বছর জীবনকালের জন্য এর নকশা করা হয়।

মহাকাশ স্টেশনটির রুশ অংশের শীর্ষ নির্মাতা কোম্পানি এনারজিয়ার প্রধান প্রকৌশলী ভ্লাদিমির সলোভিমোভ গত বছর সতর্ক করে বলেন স্টেশনের বেশিরভাগ যন্ত্রপাতি বদলের সময় হয়েছে। মহাকাশ স্টেশনে ফাটল দেখা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা খারাপ আর দেখা যাচ্ছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটা বাড়বে।’

গত কয়েক বছরে রাশিয়ার মহাকাশ কর্মসূচিতে বেশ কয়েকবার বাজেট কমানো হয়েছে। এছাড়া এই কর্মসূচি ঘিরে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। 

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম