১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া

বিদেশ ডেস্ক 
০১ জানুয়ারি ২০২২, ১৬:১৯আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৬:২৩

সাগর থেকে ১২টি বিধ্বংসী ‘সিরকন’ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ১০টি ফ্রিগেট থেকে আরও দুইটি নিক্ষেপ হয় সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন উত্তেজনা চরমে, তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির সিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভ্লাদিমির পুতিনের দেশ।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অ্যাডমিরাল গোরশকভ ফ্রিগেট থেকে সম্প্রতি এসব ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। 

গত সপ্তাহে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দেশের জন্য এটা এক বিরাট ঘটনা।’ রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্র কতটা অগ্রসর প্রযুক্তির তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 

এর আগে পুতিন  বলেন, এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভূমি বা সাগরের যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে।

সূত্র: ইন্টারফেক্স, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান