জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১৩:২৭আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩:৩২

জাপান সাগরের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়ার নৌবাহিনী। দুটি জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের একটি ডামি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। দুটি মস্কিট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড সম্পন্ন। এগুলো সফলভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মঙ্গলবার (২৮ মার্চ) টেলিগ্রামে এক বিবৃতিতে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পি-২৭০ ক্ষেপণাস্ত্র সোভিয়েত সময়ের নকশা করা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে এসএস-এন-২২ সানবার্ন নামে পরিচিত। এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের কোনও জাহাজকে ধ্বংস করতে সক্ষম। 

পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার এক সপ্তাহ পর ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে টোকিও। তবে তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।

জার্মানি ইউক্রেনে লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান পাঠানোর পরপরই সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান