যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনে তিন জন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে, ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া বৈঠকটি প্রায় চার ঘণ্টা চলে এবং তা ছিল গুরুত্বপূর্ণ ও খোলামেলা। তিনি আরও জানিয়েছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

তিনি আরও বলেছেন, পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়া কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্যগুলো চালিয়ে যাবে, বিশেষ করে যেখানে রুশ বাহিনী কৌশলগত সুবিধা ধরে রেখেছে।

উশাকভ আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে শুক্রবারের নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। তিনি বলেছেন, স্বীকার করতেই হবে মার্কিনিরা এ বৈঠকের জন্য অনেক কাজ করেছেন। তারা আশা করছে, এই বৈঠক সফল হবে এবং সংঘাতের অবসান ও শান্তিচুক্তির সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে অগ্রগতির পথ খুলে দেবে।

ক্রেমলিনে রুশ-মার্কিন আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেন পুতিন, উশাকভ ও দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী