হ্যাক-প্রুফ নিরাপত্তা পদ্ধতি আনলো ফেসবুক

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১২:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১২:৪০

 

ইউবি কি বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছে, অ্যাকাউন্ট হ্যাকিং রোধ করতে তারা একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসছে। যার ফলে আর কোনও অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। এর ফলে ফেসবুক অ্যাকাউন্ট হবে হ্যাক-প্রুফ।

ফেসবুক স্বীকার করেছে, প্রতিদিন প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হচ্ছে। ফলে তারা একটি হ্যাক-প্রুফ ব্যবস্থা নিয়ে আসার চেষ্টা করছিল দীর্ঘদিন ধরেই। এবার তারা সফল হয়েছে। তবে এ পদ্ধতি ফেসবুকের অপর সেবার মতো ফ্রিতে পাওয়া যাবে না। এরজন্য ফেসবুক ব্যবহারকারীদের টাকা গুনতে হবে।

ফেসবুক জানিয়েছে, কোনও ব্যবহারকারী চাইলে সিকিউরিটি কি দিয়ে নিজেদের অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এই সিকিউরিটি কি থাকবে একটি ইউএসবি (ফ্লাশ ড্রাইভ/পেনড্রাইভ) ড্রাইভে। ফেসবুক অ্যাকাউন্টে লগিন করার জন্য এই ইউএসবি ড্রাইভটি ব্যবহার করতে হবে। অর্থাৎ, ফেসবুকে লগিন করতে ব্যবহারকারীর একেবারে শারীরিক সম্পৃক্ততা লাগবে। কারও কাছে পাসওয়ার্ড থাকলেও আপনার অ্যাকাউন্টে চাইলেই কেউ লগিন করতে পারবে না।

এই পদ্ধতিতে কেউ ফেসবুকে লগিন করতে চাইলে  ইউএসবি ড্রাইভটি কম্পিউটারে বা ফোনে সংযুক্ত করতে হবে। তখন ইউএসবি ড্রাইভটিতে একটি বাটনে চাপ দিয়েই লগিন করার অনুমতি দিতে হবে।

এই ইউএসবি সিকিউরিটি কি পাওয়া যাচ্ছে অ্যামাজনে। ইউবিকো নামের একটি কোম্পানি এটি বাজারে নিয়ে এসেছে। দাম পড়বে ১৭ ব্রিটিশ পাউন্ড। এটি গুগল, ড্রপবক্স ও সেলসফোর্সেও ব্যবহার করা যাবে।

অবশ্য এই ইউবিকো কি এখন শুধু নির্দিষ্ট ব্রাউজারের ক্ষেত্রে কাজ করবে। স্মার্টফোন অ্যাপস-এ কাজ করবে না।  সূত্র: দ্য সান।

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি