বাংলাদেশিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যা বেড়েছে

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৩ জুলাই ২০১৭, ২৩:৪৬আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২৩:৪৬

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে আবেদনের সংখ্যা বেড়েছে

দ্য ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস (ইউসিএএস) নামের প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের আবেদন সমন্বয় করে থাকে।  এ প্রতিষ্ঠানের তথ্য অনুসারে, এ পর্যন্ত ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ২৯০টি আবেদন জমা পড়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য এসব আবেদন করা হয়েছে।

২০১৬ সালে বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা ছিল ২৫০টি। অবশ্য গত বছর বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা কমে গিয়েছিল আগের তুলনায়। ২০১৫ সালে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা ছিল ৩৪০।

এ বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশিদের আবেদনের হার বেড়েছে ২ শতাংশ। সামগ্রিকভাবে কমেছে ৪ শতাংশ। যুক্তরাজ্যের শিক্ষা খাতে এটাকে ব্রেক্সিটের প্রভাব বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর দেশগুলো থেকে কমেছে ৫ শতাংশ।

ইউসিএএস-এর পর্যালোচনা ও গবেষণা পরিচালক ড. মার্ক কর্ভার জানান, এবার মোট আবেদনের সংখ্যা ৬ লাখ ৪৯ হাজার ৭০০টি। যা গত বছরের চেয়ে ২৫ হাজার কম। শতকরা হিসেবে কমেছে ৪ শতাংশ। কমেছে ইংল্যান্ড, ওয়েলস ও ইইউ থেকে আবেদনকারীর সংখ্যা।

ব্রিটেনের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন রাসেল গ্রুপ-এর পলিসি বিভাগের প্রধান সারাহ স্টিভান্স জানান, ইইউ বহির্ভূত দেশগুলো থেকে আবেদনকারীর সংখ্যা সামান্য বৃদ্ধির ঘটনাটি ইতিবাচক। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আসে আমাদের ক্যাম্পাসগুলোতে। যা থেকে আমাদের সব শিক্ষার্থীরা উপকৃত হয়। এসব বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অর্থনীতিতে ২৫.৮ বিলিয়ন পাউন্ড মূল্যের অবদান রাখে।

ইউসিএএস-র তথ্যে উদ্বেগের আরেকটি পরিসংখ্যান উঠে এসেছে। নার্সিং কোর্সে আবেদনের সংখ্যা কমে গেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে ইংল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড থেকে এ কোর্সে আবেদন কমে গেছে। সার্বিকভাবে আবেদনের হার কমেছে ১৯ শতাংশ।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম