ইকুয়েডরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন অ্যাসাঞ্জ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১২:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১২:১৩

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ইকুয়েডরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইকুয়েডরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন অ্যাসাঞ্জ

২০১২ সাল থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। সুইডেনে ধর্ষণ তদন্তে বন্দিবিনিময় এড়াতে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। পরে ওই ধর্ষণের তদন্ত প্রত্যাহার করা হয়। অ্যাসাঞ্জের আশঙ্কা, দূতাবাস থেকে বের হলে জামিন নীতিমালা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে। সম্প্রতি তাকে বেশ কিছু নিয়মাবলী মেনে চলার জন্য বলা হয়েছে। এর মধ্যে বিড়ালের যত্ন নেওয়ার মতো বিষয়ও অন্তর্ভূক্ত রয়েছে।

উইকিলিকসের আইনজীবী বালতাসার গার্জন ইকুয়েডর পৌঁছেছেন মামলা দায়ের করার জন্য। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে।

সংবাদমাধ্যমটির দাবি, রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দিলেও ইকুয়েডর সরকার হুমকি দিয়েছে অ্যাসাঞ্জের নিরাপত্তা প্রত্যাহারের। এর মধ্যেই বহির্বিশ্বের সঙ্গে অ্যাসাঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।

বিবিসি জানায়, অ্যাসাঞ্জকে দেওয়া নির্দেশ নামায় উল্লেখ করা হয়েছে যদি বিড়ালের সুষ্ঠু যত্ন না নেওয়া হয় তাহলে সেটা বাজেয়াপ্ত করা হবে।

মার্চে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ করার কথা ইকুয়েডরও স্বীকার করেছে। তাদের অভিযোগ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করছেন তিনি। যদিও এই সপ্তাহের শুরুতে জানায়, তা আংশিকভাবে পুনঃস্থাপন করা হয়েছে।

এক বিবৃতিতে উইকিলিকস জানিয়েছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইকুয়েডরের পদক্ষেপ নিয়ে মানবাধিকার গোষ্ঠীগুলো ব্যাপক নিন্দা জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম