মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার রোবটিক রোভারের তোলা মঙ্গলগ্রহের অসাধারণ কিছু ছবি প্রথমবারের মতো আল্ট্রা-হাইডেফিনিশন ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ ইউটিউবার এল্ডারফক্স কয়েক হাজার ছবিকে ভিডিওতে রূপান্তর করে লালগ্রহটির ফোরকে রেজুলেশনে প্রথম দৃশ্যায়ন হাজির করেছে।
ডকুমেন্টারি তৈরিকারী দলটি এটিকে ‘মঙ্গলে অবস্থানের সবচেয়ে জীবন্ত অভিজ্ঞতা'। ১৭ জুলাই ভিডিওটি আপলোড করার পর এরই মধ্যে তা ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে।
১০ মিনিটের এই ভিডিওতে মঙ্গলগ্রহের পৃষ্ঠতল, মরুভূমি, বিশাল টিলা, পাথর ও ফেঁটে যাওয়া ভূতল দেখা গেছে।
ভিডিওতে নেপথ্যে কণ্ঠে দাবি করা হয়েছে, এই প্রথম অত্যন্ত সুন্দর ৪কে রেজুলেশনে মঙ্গল গ্রহের ফুটেজ প্রকাশ করা হলো।








