ব্রিটেনে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ০৮:০৬আপডেট : ২৭ জুন ২০২১, ০৮:০৬

যুক্তরাজ্যে নাটকীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। আর তিনিই হচ্ছেন ব্রিটেনের ইতিহাসে প্রথম কোন মুসলিম স্বাস্থ্যমন্ত্রী। ম্যাট হ্যানককের পদে স্থলাভিষিক্ত হচ্ছেন। এক টুইট বার্তায় সাজিদ নিজেই ঘোষণা দিয়েছেন।

এর আগে সহকর্মীকে চুমু খেয়ে সমালোচনার মুখে শনিবার (২৬ জুন) পদত্যাগ করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনায় সামাজিক দূরত্ব না মেনে সহকর্মীকে চুমু খান তিনি। আর এ দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মী গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দেন। গত ৬ মে তোলা তাদের একটি অন্তরঙ্গ ছবি সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

এ অবস্থায় কপাল খুলেছে সাজিদ জাভিদের। হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়। এক টুইট বার্তায় তিনি জানান, ‘এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছেন। আশা করি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারবো। মন্ত্রীসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাবো’।

গত বছর মন্ত্রিসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান। এখন হ্যানকের পদত্যাগে আবারও সুযোগ পাচ্ছেন তিনি।

সুত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

/এলকে/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম