চিকিৎসকদের পরামর্শে সফর বাতিল করেছেন রানি এলিজাবেথ

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:২১

উত্তর আয়ারল্যান্ডে পরিকল্পিত একটি সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ। বুধবার বাকিংহাম প্রাসাদের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি।

৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ প্রায় সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনে রয়েছেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মৃত্যুর পর তিনি যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র ২৫ বছর।

বাকিংহাম প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও রানি চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ে আগামী কয়েকদিন বিশ্রামে থাকবেন।’ তার মনোবল চাঙা রয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে উত্তর আয়ারল্যান্ডে পরিকল্পিত সফরে যেতে না পারায় তিনি হতাশ হয়েছেন।

প্রাসাদ সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, রানির সফর বাতিলের সিদ্ধান্তের সঙ্গে করোনার কোনও সংযোগ নেই।

প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রানি আর ভবিষ্যতে সফরের ইচ্ছা পোষণ করেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম