হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:৫৭

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। গোষ্ঠীটিকে সন্ত্রাসবাদ আইনের অধীনে নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুক্রবার খবরে বলা হয়েছে, হামাস সংগঠনের প্রতি সমর্থন, দলটির পতাকা উড়ানো এমনকি সংগঠনের জন্য কোনও সভা আয়োজন করা আইনের লঙ্ঘন হবে। নিষিদ্ধের বিষয়ে ওয়াশিংটনে ঘোষণা দেওয়ার কথা রয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের। এছাড়া আগামী সপ্তাহে সংসদেও উত্থাপন করা হবে বলেও জানা গেছে।

এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন অ্যাখা দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন- ইইউ এবং ইসরাইল। তবে ইজ আল-দ্বীন আল-কাসেম ব্রিগেডসকে নিষিদ্ধ করে ব্রিটেন। তবে এবার ব্রিটেন হামাসকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের খবরে স্বাগত জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

গাজা ভূখণ্ড, পশ্চিম তীর সুরক্ষায় ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে আসছে হামাস। তবে পশ্চিমা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম