ইউক্রেন দখল করলে রাশিয়াকে গুরুতর পরিণাম ভোগ করতে হবে: যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৩:১১

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে ‘কঠিন অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ট্রাস বলেন, চলতি সপ্তাহে লিভারপুলে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়া-ইউক্রেনের বিষয়টি উত্থাপন করা হবে। তিনি বলেন, যুক্তরাজ্য ও তার মিত্রদের রাশিয়াকে এই ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে হবে।

ইউক্রেনের দাবি অনুযায়ী সীমান্তের কাছে ৯৪ হাজারের মতো রুশ সেনা অবস্থান নিয়েছে। এই ধরনের সমাবেশের কারণে যেকোনও সময় সংঘর্ষ শুরু হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছে কিয়েভ। তবে মস্কো অস্বীকার করে আসছে ইউক্রেনে আক্রমণে তার দেশের কোনও পরিকল্পনা নেই।

ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনা

এমন পরিস্থিতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগ্রাসনের বিষয়ে ইক্রেনের প্রতি সম্মান জানিয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জি-সেভেন। তিনি আরও যুক্ত করেন, আক্রমণ করলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। যদি হামলা চালিয়ে বসে তবে এটি হবে ‘কৌশলগত ভুল’।

ইউক্রেনকে সামরিক সক্ষমতা বাড়িয়ে তুলতে দেশটিকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোকে নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে। ইউক্রেন-রাশিয়ার মধ্যকার উত্তেজনা নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাইডেন এক ভিডিও লিংকে আলাপ করেন। সেখানেই তিনি ইউক্রেন ইস্যুতে পুতিনকে সতর্ক করেন।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম