হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ০৭:০৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৭:০৬

হ্যাকিংয়ের শিকার হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট। ইউটিউব চ্যানেল হ্যাক করে সেখানে ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের ছবিযুক্ত ভিডিও প্রকাশ করা হয়েছে। আর টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি পোস্ট রিটুইট করা হয়েছে।

ব্রিটিশ সেনাবাহিনী হ্যাকিংয়ের কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে বিষয়টি চরম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমাধান করা হয়েছে। উভয় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে এরবেশি কোনও মন্তব্য করা উচিত হবে না’।

হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এক টুইট বার্তায় ব্রিটিশ সেনাবাহিনী লিখেছে, ‘আমাদের ফিডে সাময়িক বিঘ্নের জন্য ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ এবং স্বাভাবিক পরিষেবা এখন আবার শুরু হবে’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের