ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের আগে হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুসারে তা বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ডাউনিং স্ট্রিটের আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে দ্বিপক্ষীয় বৈঠকটি বুধবার নিউ ইয়র্কে আয়োজন করা হবে।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বুধবার বাইডেন ও লিজ ট্রাস পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

ধারণা করা হচ্ছে, রানির মৃত্যুতে শোকপালন শেষে বৈঠক আয়োজন করা হলে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা সম্ভব হবে।

শনিবার নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের সঙ্গে বৈঠক করেছেন লিজ ট্রাস। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন্টে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবেনিজের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন।

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে, লিজ ট্রাস্প আয়ারল্যান্ড, কানাডা ও পোল্যান্ডের নেতার সঙ্গে রবিবার বৈঠক করবেন।

পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন লিজ ট্রাস। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বুধবার নিউ ইয়র্কের বৈঠকটি হবে তার প্রথম বৈঠক।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) তার কফিনে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। সোমবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সংবর্ধনার জন্য রাজা চার্লস ও অন্যান্য বিশ্ব নেতার সঙ্গে অংশ নেবেন বাইডেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু