ঋষি সুনাককে চার্চিলের সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২২, ১০:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪:৫১

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, এ নিয়ে দেশটির একাধিক সংবাদমাধ্যমের শিরোনামে এগিয়ে রাখা হয়েছে কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত ঋষিকেই প্রকাশ্যে সমর্থন দিয়ে উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী জেরেমি হান্ট। খবর বিবিসি’র।

উল্লেখ্য, একবিংশ শতাব্দীর এজন সম্মানিত ও দায়িত্বশীল রাজনীতিবিদ ছিলেন উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৮৭৪ সালের ৩০ নভেম্বর ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি।

ব্রিটেনের অর্থনৈতিক সংকটে লিজ ট্রাস যখন তার প্রধানমন্ত্রী হিসেবে শেষদিনগুলোতে সরকার চালাতে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন জেরেমি হান্টকে। তিনি পরিস্থিতি কিছুটা সামলে নিলেও এমপিদের তুমুল চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ট্রাস। এ অবস্থায় কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্বে ঋষি সুনাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান জেরেমি হান্ট।

রবিবার হান্ট বলেন, আমাদের অর্থনীতি, বাজারের গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক খ্যাতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে আমাদের এমন একজন নেতার প্রয়োজন যাকে বিশ্বাস করা যায়। অবশ্য আমাদের একজন নেতা রিশি সুনাক তা করতে পারেন।

রবিবার বরিস জনসন পদত্যাগে ঋষি সুনাককে এগিয়ে রেখে শিরোনাম করেছে ব্রিটেনের অধিকাংশ জাতীয় সাংবাদমাধ্যম। দ্য ডেইলি এক্সপ্রেসে তাদের শিরোনামে রেখেছে, বরিস জনসন ডাউনিং স্ট্রিট ১০- এর দৌড় থেকে সরে দাঁড়ানোয় প্রধামন্ত্রীর মুকুট পাচ্ছেন ঋষি।

ঋষি সুনাককে চার্চিলের সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

আর দ্য সানে এসেছে, জনবিশৃঙ্খলা এড়াতে জনসন না দাঁড়ানোয় পরবর্তীতে প্রধানমন্ত্রী রিশি।

ঋষি সুনাককে চার্চিলের সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

ভারতীয় বংশোদ্ভূত রিষিকে নিয়ে আশার খবর শুনিয়েছে দ্য ডেইলি মিরর।

ঋষি সুনাককে চার্চিলের সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ অর্থমন্ত্রী

/এলকে/
সম্পর্কিত
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’