বিশ্বকাপে হারের পর লন্ডনে মরক্কো সমর্থকদের তাণ্ডব, আহত পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১৫:০৭ আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৯:২৯

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ফ্রান্স হারানোর পর সেন্ট্রাল লন্ডনে ফুটবল সমর্থকদের সঙ্গে ব্রিটিশ পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই সহিংস বিশৃঙ্খলার ঘটনায় তাদের একজন কর্মকর্তা আহত হয়েছেন এবং চার জনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সুনির্দিষ্ট করে জানিয়েছে যে এই সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিরা মরক্কো ফুটবল দলের সমর্থক ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাইড পার্কের কাছে এজওয়্যার রোডে কয়েক ডজন মানুষ অবস্থান করছেন। তাদের মধ্যে কেউ কেউ পুলিশের দিকে বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারছেন।

পুলিশ জানিয়েছে, একদল মানুষ ওই সড়কের যান চলাচল বন্ধ করে দিলে এই গোলযোগের সূত্রপাত হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, পরবর্তীতে ওই দলটির বোতল নিক্ষেপ এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে ঘটনাটি আরও চরম আকার ধারণ করে। তিনি আরও জানান, মাথায় আঘাত পাওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে একটি কাচের বোতলের আঘাতে তিনি আহত হয়েছেন।

/এএস/এমওএফ/
সম্পর্কিত
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য দেওয়া না হয়’
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে