‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১৩:০১ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৩:০১

ইংল্যান্ডের সোলিহালে একটি পার্কে হাঁটতে গিয়ে স্বঘোষিত ‘পাহারাদার’ দলের সদস্যদের হেনস্তার শিকার হয়েছেন তিন ভারতীয় শিক্ষার্থী। তাদের ভিডিও ধারণ করে ইংল্যান্ডে আসার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে পার্কে আর না আসার হুমকি দিয়ে তাদের চলে যেতে বলা হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্মীরা বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, সোলিহালের মেরিডেন পার্কে এ ঘটনা ঘটে। ‘চেলমসলে উড প্যাট্রিয়টস’ নামের দলটি নিজেদের নারী ও শিশুদের সুরক্ষায় নিয়োজিত বলে দাবি করে পার্কটিতে টহল দিচ্ছিলো।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দলের সদস্যরা ভারতীয় শিক্ষার্থীদের ইংল্যান্ডে তাদের উপস্থিতির কারণ জানতে চাইছেন। পরে তাদের ওই পার্ক ছেড়ে চলে যেতে বলা হয়। দলটির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি মুছে ফেলা হলেও অন্য জায়গায় তা ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দলের এক সদস্যকে এক শিক্ষার্থীকে প্রশ্ন করতে শোনা যায়, ‘আপনি ইংল্যান্ডে কেন এসেছেন?’ ওই শিক্ষার্থী জানান, তারা সাধারণত বার্মিংহামে থাকেন এবং সেদিন ওই এলাকায় এসেছেন। আরেকজন জানান, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তিনি ইংল্যান্ডে এসেছেন এবং দেশটিতে দুই বছর ধরে আছেন।

এরপর কথোপকথন হুমকিতে রূপ নেয়। দলের এক সদস্য শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের যা করা উচিত, তা হলো শিশুদের পার্ক থেকে দূরে থাকা। এখানে আর আসবে না। তোমাদের যেন আর এখানে দেখা না যায়। এটাই শেষ সতর্কবার্তা’।

শিক্ষার্থীদের উদ্দেশে একপর্যায়ে বলা হয়, ‘নিজেদের বাড়িতে ফিরে যাও এবং দূরে থাকো। যেখানে থাকো, সেখানে ফিরে যাও’।

পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের টহলের পক্ষে যুক্তি দেয় দলটি। তাদের দাবি, ওই এলাকায় শিশু নিখোঁজ হওয়া ও ধর্ষণের ঘটনার খবর পাওয়ার পর তারা টহল শুরু করে। রাতে পার্কের গাছপালা ও শৌচাগারের কাছাকাছি ওই ব্যক্তিদের দেখতে পেয়ে তাদের কাছে যাওয়া হয়েছিল বলে জানায় দলটি।

পোস্টে দলটি দাবি করে, তাদের সদস্যরা নীরবে ওই ব্যক্তির পেছনে গিয়ে কাঁধে টোকা দেন এবং পার্কে কী করছেন, তা জানতে চান।

তাদের ভাষ্য, অন্ধকারে পার্কে থাকার কারণ জানতে চাইলে ওই ব্যক্তিরা ঘুরে বেড়ানোর কথা বলেন। এরপর তাদের বক্তব্য ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করে দলটি।

দলটির দাবি, তারা শিক্ষার্থীদের ‘বিনয়ের সঙ্গে’ পার্ক ছেড়ে যেতে বলেছিল। তাদের বক্তব্য- পার্ক শিশু ও পরিবারের জন্য; বর্তমান পরিস্থিতিতে অন্ধকারে তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষের বসে থাকা ও ভিডিও ধারণ করা নিয়ে উদ্বেগ রয়েছে।

তবে শিক্ষার্থীদের এভাবে জিজ্ঞাসাবাদ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কর্মীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের জাতিগত পরিচয়ের কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোলিহাল গ্রিন পার্টি ঘটনাটির নিন্দা জানিয়েছে। দলটির ভাষ্য, শিক্ষার্থীদের জাতিগত পরিচয় ছাড়া তাদের এভাবে বাধা দেওয়ার অন্য কোনও স্পষ্ট কারণ দেখা যাচ্ছে না। শিক্ষার্থীদের খোঁজ নিয়ে তাদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে দলটি।

বার্মিংহামলাইভকে দেওয়া মন্তব্যে গ্রিন পার্টির কাউন্সিল প্রার্থী ও সমাজকর্মী শেষ শেষাভাট্টারও ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, এই তরুণেরা কোনও ভুল করছিলেন না। শিক্ষার্থীদের বাইরে দেখা করা ও হাঁটাচলা করার অধিকার রয়েছে। তাদের গায়ের রং ছাড়া অন্য কোনও কারণে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে আমরা মনে করি না।

এদিকে, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে পাওয়া প্রতিবেদন সম্পর্কে তারা অবগত এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেলমসলে উড এলাকায় ওই দলের কার্যক্রম এবং মেরিডেন পার্কে ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদের ভিডিও সম্পর্কেও অবগত থাকার কথা জানিয়েছে সোলিহাল পুলিশ। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নায়ক ইমরান খান
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
সর্বশেষ খবর
‘জেন-জি’ বিপ্লবের রেশ: আন্তর্জাতিক করতালি ও ঘরের দায় 
‘জেন-জি’ বিপ্লবের রেশ: আন্তর্জাতিক করতালি ও ঘরের দায় 
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৫১৯
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৫১৯
মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষতি ৫০ হাজার কোটি টাকা, ক্ষতিপূরণ চায় বাংলাদেশ
মধ্যপ্রাচ্য যুদ্ধের ক্ষতি ৫০ হাজার কোটি টাকা, ক্ষতিপূরণ চায় বাংলাদেশ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা