সম্মানসূচক নৌসেনা হওয়ার একদিন পর ৮ বছরের বালকের মৃত্যু

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১০:৩১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১০:৩৩

প্যারেডের সময় মায়ের সঙ্গে ওয়াট জিলেট মার্কিন নৌবাহিনীর সম্মানসূচক নৌসেনা হওয়ার একদিন পর মৃত্যু হয়েছে আট বছরের বালক ওয়াট জিলেটের। জিলেটের বাবা স্টাফ সার্জেন্ট জেরেমিয়াহ জিলেট রবিবার তার ছেলের মৃত্যু নিশ্চিত করেছেন। জিলেট বিরল এক অসুখে আক্রান্ত ছিল।

মেরিন কোরের কমান্ড্যান্ট জেনারেল রবার্ট নেলার সম্মানসূচক নৌ সেনা হিসেবে জিলেটকে অনুমোদন দেন। অনলাইনে পিটিশনে এ আহ্বান জানানোর একদিনের মাথায় তিনি এ অনুমোদন দেন।

জিলেটের জন্ম হয় ২০০৮ সালের ১৫ আগস্ট। জন্মের চার বছরের মাথায় তার শরীরে বিরল জিনগত এক অসুখ ধরা পড়ে।

১৯৯২ সালে এ সম্মানসূচক নৌসেনার পদ চালু হওয়ার পর জিলেট হলো ৯৬-তম ব্যক্তি যাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। কিছুদিন আগেই ছয় সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছিল জিলেট।

শনিবার ক্যালিফোর্নিয়ার পেন্ডলটনে জিলেটকে ঈগল, গ্লোব ও অ্যাংকর এবং অভিবাদন দেওয়া হয়। এ সময় স্কুল অব ইনফ্যান্ট্রি ওয়েস্ট প্যারেড ডেকে জিলেটের সঙ্গে তার বাবা ও মা উপস্থিত ছিলেন। সূত্র: মেরিন টাইমস।

/এএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের