লন্ডনে ছুরিকাঘাতে নিহত মার্কিন শিক্ষকের জন্য শোক

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১৬:২৯আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৬:২৯

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ডারলেন হরটনব্রিটেনের রাজধানী লন্ডনের রাসেল স্কয়ারে ছুরিকাঘাতে নিহত মার্কিন নারী ডারলেন হরটনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার পরিজনরা। ডারলেন ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি অনেকের জন্যই প্রেরণাস্বরূপ ছিলেন বলে জানিয়েছেন বন্ধু ও পরিচিতজনরা।

ডারলেন হরটনের স্বামী রিচার্ড ওয়াগনার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের শিক্ষক। গ্রীষ্মের ছুটিতে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে স্ত্রীকে নিয়ে লন্ডন এসেছিলেন ওয়াগনার।

এই দম্পতি ও তাদের দুই সন্তানের বন্ধুরা জানান, এই পরিবারটি ছিল একটি সুখী ও সমৃদ্ধ পরিবার। শিক্ষায় অবদান রাখা ছাড়াও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে সংশ্লিষ্ট ছিলেন এই দম্পতি।

উল্লেখ্য, বুধবার রাতে লন্ডনের রাসেল স্কয়ারে এক ব্যক্তি ছুরিকাঘাতে ছয় জনকে আহত করেন। আক্রান্তদের মধ্যে বাকিরা প্রাণে বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন ৬৪ বছর বয়সী ডারলেন। প্রাথমিকভাবে স্প্যানিশ বলে ধারণা করা হলেও পরে তার পরিচয় মার্কিন নাগরিক বলে নিশ্চিত করা সম্ভব হয়। অচেতন করার ইলেকট্রনিক অস্ত্র দিয়ে অজ্ঞান করে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ। হামলাকারীকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে ধারণা করা হলেও ‘জঙ্গি সংশ্লিষ্টতা’র আশঙ্কাও বিবেচনায় রেখেছে পুলিশ। সূত্র: গার্ডিয়ান।

/ইউআর/এএ/                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের