যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশির সন্দেহভাজন হত্যাকারীর স্কেচ প্রকাশ

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০১৬, ১১:১৩আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১১:১৩

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশির সন্দেহভাজন হত্যাকারীর স্কেচযুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহকারীর সন্দেহভাজন হত্যাকারীর স্কেচ প্রকাশ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্নণা ও  সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এ স্কেচ তৈরি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে এটি প্রকাশ করে নিউ ইয়র্ক সিটি পুলিশ।

পুলিশ সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। তার অংশ হিসেবেই এ ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে কোনও ধর্মীয় কারণের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে জানা গেছে, নিহত ইমামের সঙ্গে ১ হাজার ডলার থাকলেও হত্যাকারী তা নিয়ে যায়নি।

শনিবার (১৩ আগস্ট) নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি ও তার সহকারী থারা উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।  স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউ ইয়র্কের কুইন্সে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওজোন পার্ক এলাকার আল ফুরকান জামে মসজিদ থেকে নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে তারা খুন হন। গুলিবিদ্ধ হওয়ার সময় তারা দুজনই ঐতিহ্যবাহী ইসলামি পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। এর কয়েক মিনিট আগেই আল ফুরকান জামে মসজিদে তারা একসঙ্গে নামাজ আদায় করেন।

ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি (৫৫) ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। দুই বছরেরও কম সময় আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি একজন প্রসিদ্ধ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন।

নিহত ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র ভাই মাশুক উদ্দিন জানান, একটি বুলেট ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র মস্তিষ্কে আঘাত করে। মৃত্যুর আগে তাকে জ্যামাইকা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তিনি বলেন, আমি খুবই মর্মাহত। পুরো শরীর কাঁপছে। কারও সঙ্গে তার কোনও বিরোধ ছিল না। তিনি শুধু মসজিদে যেতেন, নামাজ পড়তেন এবং বাসায় ফিরতেন। আমরা সবাই কান্নাকাটি করছি। এটা খুব বেদনাদায়ক।

ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি’র ভাতিজা ২৬ বছরের রাহি মাজিদ। তিনি জানান, প্রতিবেশীদের সঙ্গে তার কোনও ঝামেলা ছিল না।

রাহি মাজিদ বলেন, ‘তিনি একটি মাছিকেও আঘাত করতে পারেন না। আমি নিশ্চিত নই যে, কি ধরনের একটা পশু এই মানুষটিকে খুন করেছে।

হত্যার ঘটনায় প্রতিক্রিয়া নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এক বিবৃতিতে তিনি বলেছেন, মুসলিমরা ধর্মীয় বিদ্বেষের শিকার। দুই মুসলিম হত্যার একদিন পর  দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ওই হত্যকাণ্ডের পর স্থানীয় মুসল্লিরা দাবি করেন, এই গুলি করে হত্যার ঘটনা ছিল ইসলামের প্রতি বিদ্বেষপ্রসূত। তবে পুলিশের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণেই তারা নিহত হয়েছেন-এমন কোনও প্রমাণ  পাওয়া যায়নি।

এদিকে নিউ ইয়র্কে ইমাম হত্যার পর আতঙ্কে ভুগছেন মার্কিন মুসলিমরা। নিউ ইয়র্কের বেশিরভাগ মুসলিম মূলত তাদের দুইটি আতঙ্কের কথা জানিয়েছেন। তারা বলছেন, প্রথমত এটা আমাদের যে কারও সঙ্গেই ঘটতে পারে। দ্বিতীয়ত, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। সূত্র: ফক্স নিউজ।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম