জলবায়ু পরিবর্তন মার্কিন সেনাবাহিনীর জন্য হুমকি

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৮

মার্কিন সেনাবাহিনীবৈশ্বিক জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য প্রত্যক্ষ ও সরাসরি হুমকি। এর ফলে আন্তর্জাতিক সংঘাত বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের তিনটি নতুন প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড সিকিউরিটি নামক গবেষণা প্রতিষ্ঠান এক বিবৃতিতে এ প্রতিবেদনের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এখানে প্রশ্নগুলোর খুব সহজ উত্তর নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বর্তমান জলবায়ুজনিত পরিবর্তন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কৌশলগত-বিরাট ঝুঁকি।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। এদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিন্নি, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়া। তিনি গত বছর পর্যন্ত প্যাসিফিক কমান্ডের প্রধান ছিলেন।

বিবৃতিতে তারা জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তায় এর প্রভাব মোকাবেলায় মন্ত্রিসভায় একটি পদ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবারই আরেকটি পৃথক প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠানটি। তাতে দাবি করা হয়, ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়া যুক্তরাষ্ট্রের উপকূলে সামরিক স্থাপনা গড়ে তোলার জন্য হুমকি।

এর আগে চলতি বছরে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়, এ শতাব্দির অর্ধেক সময়ে সমুদ্রের পৃষ্ঠের দ্রুত উচ্চতা বৃদ্ধির কারণে বেশ কিছু সামরিক স্থাপনা বন্যায় তলিয়ে যেতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থিত হয়নি। রিপবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন অর্থনীতি, বাণিজ্য ও পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, এসব প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে অবস্থান নিতে প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর চাপ বাড়বে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম