রানওয়ে থেকে ছিটকে পড়লো ট্রাম্পের রানিংমেটের বিমান

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৪:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৪:৫১

রানওয়ে থেকে ছিটকে পড়া মাইক পেন্সের বিমান যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট মাইক পেন্সের নির্বাচনি প্রচার কাজে ব্যবহৃত বিমান নিউইয়র্কের লাগুয়ারডিয়া বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনি প্রচারণা শিবির জানায়, দুর্ঘটনার সময় বিমানে পেন্স ও বিভিন্ন পর্যায়ের লোকজন ছিলেন। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিমানে থাকা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রযোজক ল্যান্ডারস বলেন, ‘বিমানটি রানওয়েতে অবতরণের পর ছিটকে পড়ে যায়। তবে বিমানের আরোহীদের কারও কোনও ক্ষতি হয়নি। গভর্নর ও অন্যান্যরা নিরাপদ আছেন। বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়ে থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়ে।

ঘটনার পরপরই রানওয়ে থেকে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। পেন্সকে অন্যদের সঙ্গে হাত মেলাতে ও ছবি তুলতে দেখা যায়।

ঘটনার পর তিনি এক টুইটার বার্তায় লেখেন, ‘আমরা সবাই কৃতজ্ঞ। কারণ আমাদের বিমান নিরাপদ রয়েছে। আমাদের সাহায্যের জন্য যারা প্রথম এগিয়ে এসেছেন এবং যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। কাল ফের প্রচারণায় নামব।’

দুর্ঘটনার পর ট্রাম্প পেন্সের সঙ্গে কথা বলেছেন জানিয়েছেন তার এক মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেছেন। ট্রাম্প এখন প্রচারণার কাজে ওহাইওতে রয়েছেন। গ্রিসমা বলেন, ‘তিনি (ট্রাম্প) গভর্নর পেন্সের সঙ্গে কথা বলেন এবং বিমানের সবাই নিরাপদ থাকায় সন্তোষ প্রকাশ করেন’।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনও এক টুইটার বার্তায় লেখেন, ‘শুনে খুশি হলাম যে মাইক প্রেন্স, তার কর্মী, গোয়েন্দা বাহিনীর কর্মী ও ক্রুরা সবাই নিরাপদ আছেন।’

আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের