ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বর্জন করেনি যুক্তরাষ্ট্র: কেরি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৬, ০৬:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ০৭:৫০

জন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন,  দখলকৃত ফিলিস্তিনের অঞ্চলে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব গৃহীত হয়েছে ইসরায়েল ও নিজেদের স্বার্থে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট। ওবামার প্রশাসন দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বর্জন করেছে যে অভিযোগ ওঠেছে, তা সত্য নয়। বুধবার ৭০ মিনিটের দীর্ঘ এক ভাষণে এসব কথা বলেন কেরি। ভাষণে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জন কেরি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক ও ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল যেন প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপদে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করা। এই ভোট ছিল ইসরায়েল ও আমাদের স্বার্থে।

ভেটো না দেওয়ার সমালোচনা প্রত্যাখ্যান করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওবামা প্রশাসন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বর্জন করেছে, এ অভিযোগ সত্য নয়।  ইসরায়েলের জন্য ওবামা প্রশাসনের চেয়ে বেশি অন্য কোনও মার্কিন প্রশাসন করেনি।’

ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দুই রাষ্ট্র গঠনের নীতির প্রতি সমর্থন জানিয়ে কেরি বলেন, ‘এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে তা চলতে দেওয়ার মানে হলো, একদিকে ফিলিস্তিনে ইসরায়েলি দখল অব্যাহত রাখা, অন্যদিকে দুই রাষ্ট্রের বদলে একটি রাষ্ট্রকে টিকে থাকতে দেওয়া। আরব জনসংখ্যা যে দ্রুতগতিতে বাড়ছে তাতে ইসরায়েলের পক্ষে একই সঙ্গে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা অসম্ভব।’

ভাষণে কেরি অভিযোগ করে বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের অ্যাজেন্ডার ভিত্তিতে ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছেন।’

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর (শুক্রবার) দীর্ঘদিনের রীতি ভেঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলি বসতিবিরোধী প্রস্তাবে ভেটো না দিয়ে নীরব ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। এদিন ভেটো দেওয়ার পরিবর্তে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় ওবামা প্রশাসন। এ ধরনের প্রস্তাব থেকে ইসরায়েলকে বাঁচিয়ে দিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রথা থেকে সরে আসে তারা। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের