ওবামার ১ বছরের সমান ভ্রমণ খরচ ১ মাসে ব্যয় করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৪

পাম বিচের রিসোর্টে ট্রাম্প টিম প্রেসিডেন্ট থাকার সময় সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বছরে ভ্রমণে যে পরিমাণ ব্যয় করেছেন তার সমান ব্যয় এক মাসেই করে ফেলেছেন সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর ফ্লোরিডায় তিনটি পারিবারিক সফরে ট্রাম্পের ব্যয় হয়েছে ১১.৩ মিলিয়ন ডলার।

রক্ষণশীল পর্যালোচনাকারী সংস্থা জুডিশিয়াল ওয়াচ জানিয়েছে,  দায়িত্বে থাকার সময় ওবামা আট বছরের প্রতি বছর ১২.১ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

সংস্থাটির প্রেসিডেন্ট টম ফিটন বলেছেন,  এ ধরনের ব্যয় অনেক বেশি। প্রেসিডেন্টকে অবশ্যই তা খেয়াল করা উচিত। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অনন্য বৈশিষ্ট্য হলো, তিনি জানেন কোনও কাজে কেমন ব্যয় হয়। তিনি নিশ্চই অবগত যে, মার-এ-লাগোতে অবস্থান করা বিনামূল্যের কিছু নয়।

ট্রাম্পের ভ্রমণের এ ব্যয় জানা গেছে, হোয়াইট হাউস প্রকাশিত প্রতিবেদন থেকে। ট্রাম্পের এই ভ্রমণ ব্যয় বহন করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

পাম বিচের কাউন্টি শেরিফ রিক ব্রডশ জানিয়েছেন, ট্রাম্পে সফরের সময় পুলিশের ওভারটাইম ডিউটির জন্য ৩ লাখ ৬০ ডলার ব্যয় হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম