অস্ট্রেলিয়ার উপকূলে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৭:২৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৭:২৬

অস্ট্রেলিয়ার উপকূলে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর একটি সামরিক বিমান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকর্মীরা ২৩ জনকে উদ্ধার করতে পেরেছেন কিন্তু এখনও তিন সেনা নিখোঁজ রয়েছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি একটি এয়ারক্র্যাফট ক্যারিয়ারে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি এমভি-২২ ওসপ্রে শ্রেণির।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি নিয়মিত অভিযানে ছিল।

এই ধরনের বিমান ২৪ জন মানুষকে বহন করতে পারে। সঙ্গে চার ক্রুও থাকেন। বিমানটিতে হেলিকপ্টারের মতো রোটর ব্লেড রয়েছে। যার ফলে রানওয়ে ছাড়াই বিমানটি অবতরণ করতে পারে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ম্যারিজ পাইয়েন জানান, তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি বিমানটিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কোনও সদস্য ছিলেন না।

মার্কিন সেনারা অঞ্চলটিতে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তালিসম্যান সাব্রে নামের এই মহড়ায় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ৩০ হাজার সেনা অংশগ্রহণ করছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম