শার্লটসভিলে সহিংসতায় জড়িত শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীর আত্মসমর্পণ

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:৩৩

শার্লটসভিলে সহিংসতায় জড়িত শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীর আত্মসমর্পণ ভার্জিনিয়ার শার্লটসভিলে সহিংসতায় পুলিশের সন্দেহভাজন তালিকায় থাকা এক শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আত্মসমর্পণ করেছেন। ক্রিস্টোফার কান্টওয়েল নামের এই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ টিয়ারগ্যাস ব্যবহার ও শারীরিক আঘাতের অভিযোগ আনা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্রিস্টোফার। ১১ আগস্ট ভাইস নিউজের একটি তথ্যচিত্রে তাকে দেখা গেছে। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর পিপার স্প্রে ছোড়ার কথা স্বীকার করেছেন তিনি। তবে তিনি দাবি করেছেন, আত্মরক্ষার জন্যই এটি করেছেন তিনি।

কান্টওয়েলসহ বেশ কয়েক ভার্জিনিয়া ইউনিভার্সিটির মশাল মিছিলে অংশ নেন। তারা বর্ণবাদী ও নব্য নাৎসীবাদী স্লোগান দেন।

বুধবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় পুলিশ জানিয়েছে, কান্টওয়াল আত্মসমর্পণ করেছেন এবং তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কয়েক বছর কারাদণ্ডের সাজা হতে পারে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম