ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে শিকাগোতে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৭

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার মানুষ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কড়া নিরাপত্তায় শিকাগোতে কয়েক হাজার বিক্ষোভে অংশ নেন

ফিলিস্তিনি পতাকাহাতে বিক্ষোভকারীরা শহরটির ফেডারেল প্লাজার সামনে জড়ো হন। তাদের প্ল্যাকার্ডে স্লোগান ছিল, জেরুজালেমকে হাত গুটাও ইসরায়েল-যুক্তরাষ্ট্র, ট্রাম্প/পেন্স পদত্যাগ করো।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শহরটির প্রধান সড়কে মিছিল করেন।  এসময় তারা স্লোগান দেন ফিলিস্তিনের স্বাধীনতা, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী, ইসরায়েলের নয়, ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চাই।

৬ ডিগ্রির নিচে প্রতিকূল তাপমাত্রাতেও মিছিলটি কয়েক ঘণ্টা ধরে শহর প্রদক্ষিণ করে ইসরায়েলের কনস্যুলেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। তবে এতো কোনও ধরনের অনকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয় বৃহস্পতিবার। তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরাক ও কয়েকটি দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সূত্র: আনাদোলু।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের