এবার এফবিআই’র উপ-প্রধান বরখাস্ত

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২০:৫২আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২০:৫৬

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর দ্বিতীয় প্রধান কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককাবেকে অবসরে যাওয়ার কয়েকদিন আগে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন তাকে বরখাস্ত করেন। বরখাস্ত হওয়া ম্যাককাবে দাবি করেছেন,  ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত আটকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টার গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী হওয়ার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ম্যাককাবে

শুক্রবার এক বিবৃতিতে জেফ সেশন জানান, অভ্যন্তরীণ অনুসন্ধানে দেখা গেছে ম্যাককাবে সাংবাদিকদের কাছে তথ্য ফাঁস করেছেন। তার কাজের তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়, এফবিআই প্রত্যেক কর্মীর কাছ থেকে উচ্চ মান সম্পন্ন সততা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছতার প্রত্যাশা করে।

হিলারি ক্নিনটনের ইমেইল হ্যাকিং ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ম্যাককাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখান করেছেন। তার দাবি, ট্রাম্প প্রশাসনের প্রতিশোধ পরায়ণাতর মুখে পড়েছেন তিনি।

এক বিবৃতিতে ম্যাককাবে দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন, সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির দাবিকে সমর্থন করেছেন তিনি। কোমরি দাবি ছিল রুশ হস্তক্ষেপের তদন্তকে ধামাচাপা দিতে তাকে চাপ প্রয়োগের চেষ্টা করেছিলেন ট্রাম্প।

গত বছর কোমিকে বরখাস্ত করার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া সংশ্লিষ্ট বিষয়েই তাকেই বরখাস্ত করা হয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক