নিজেকে 'বলির পাঠা' দাবি ফেসবুকের তথ্য চুরিতে সংশ্লিষ্ট গবেষকের

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৮, ১৬:৫৫আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:২২

ফেসবুকের তথ্য বেহাত হওয়ার ঘটনায় ব্যবহৃত অ্যাপের সঙ্গে জড়িত গবেষক  দাবি করেছেন, ওই ঘটনায় তার কোনও ভূমিকা নেই। তাকে নেহায়তই বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার সুবিধার্থে ভুয়া খবর ছাড়ানোর উদ্যোগে জড়িত কেমব্রিজ অ্যানালাইটিকাকে ড. আলেক্সান্ডার কোগান প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য দিয়ে মানসিক প্রকৃতির বিশ্লেষণ তৈরি করে দিয়েছিলেন। তার দাবি, তখন তিনি জানতেন না, ব্যবহারকারীদের ওইসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে আইনের বা ব্যবহারের শর্তের লঙ্ঘন হয়েছে কি না। তিনি কাজ করেছেন কেমব্রিজ অ্যানালাইটিকার নির্দেশনায়। ড. কোগান নিজে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন মনস্তত্ত্ব গবেষক। 

ড. অ্যালেক্সান্ডার কোগান

অ্যালেক্সান্ডার কোগান ২০১৪ সালে কেমব্রিজ অ্যানালাইটিকার পক্ষে গবেষণা সম্পন্ন করেছিলেন। কিন্তু তিনি জানতেন না ওই গবেষণা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত হবে। বিবিসিকে তিনি বলেছেন, তার তথ্যের দরকার ছিল, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আচরণগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন। এদিকে, ফেসবুক দাবি করেছে, ব্যবহারকারীদের তথ্যের জন্য  ড. কোগানকে দেওয়া বিশেষ প্রবেশাধিকারের শর্ত ভঙ্গ করেছেন তিনি। সেই কারণ দেখিয়ে তারা ড. কোগানের বিশেষ প্রবেশাধিকার বাতিল করে দিয়েছে। কোগান একটি ফেসবুক অ্যাপ ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছিলেন। ওই সময়ে অ্যাপের মালিক চাইলে অ্যাপ ব্যবহারকারীর বন্ধু তালিকা সম্পর্কেও জানতে পারত। অ্যাপটি মূলত ব্যবহারকারীকে তার ব্যক্তিত্বের ধরণ জানার সুযোগ করে দেওয়ার দাবি করত।

 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কোগানের ওই অ্যাপের নাম ছিল ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’। সরাসরি ২ লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হলেও, ওই ব্যবহারকারীদের সঙ্গে যুক্ত ‘বন্ধুদের’ তথ্যও সংগ্রহ করা হয়েছিল ওই অ্যাপ ব্যবহার করে। কেমব্রিজ অ্যানালাইটিকার ক্রিস্টোফার উইলি প্রতিষ্ঠানটির এই তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়ে সবকিছু ফাঁস করে দেন। তিনি জানান, সব মিলিয়ে প্রায় ৫ কোটি ব্যবহারকারীর তথ্য এভাবে হাতিয়ে নেওয়া হয়েছিল। আর এখন ফেসবুক ও কেমব্রিজ অ্যানালাইটিকা উভয় প্রতিষ্ঠানই দায় নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

বিবিসি রেডিও ফোরকে কোগান বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, তাতে তিনি রীতিমত হতবিহ্বল। কারণ তাকে জানানো হয়েছিল অ্যাপটি আইনগতভাবে বৈধ। তার ভাষ্য, ‘গত সপ্তাহের ঘটনাপ্রবাহ আমার জন্য অনেক বড় ধাক্কা। আমি মনে করি, আমাকে ফেসবুক ও কেমব্রিজ ও অ্যানালাইটিকা বলির পাঠা হিসেবে ব্যবহার করছে। অথচ যখন আমরা কাজটা করছিলাম, তখন জানতাম যে কাজটি পুরোপুরি বৈধ। কেমব্রিজ অ্যানালাইটিকা গবেষণাটির আইনগত বৈধতার ও ব্যবহারের শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ার নিশ্চয়তা দিয়েছিল।’ ড. কোগান আরও বলেছেন, তিনি কেমব্রিজ অ্যানালাইটিকার নির্দেশনা অনুসরণ করেছেন মাত্র এবং সেখান এমন কিছু ঘটেনি যাতে তিনি ফেসবুকের নীতি বিরুদ্ধ কিছু হওয়ার বিষয়ে সন্দেহ করতে পারেন। তার ধারণা, সংগৃহীত ওই তথ্য ভাণ্ডারের উপযোগিতা নিয়ে কেমব্রিজ অ্যানালাইটিকা বাড়িয়ে বলছে।

/এএমএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান