অবসরে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ১২:৪২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১২:৪৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান এই বছর পুনরায় নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না। দেশটির ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে এটা বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পল রায়ান

মার্কিন কংগ্রেসে সবচেয়ে প্রভাবশালী এই আইনপ্রণেতা জানিয়েছেন, নভেম্বরে উইসকনসিনে আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে প্রার্থী হবেন না।

মার্কিন সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রাখতে এমনিতেই হিমশিম খাচ্ছেন রিপাবলিকানরা। পল রায়ানের অবসরের ঘোষণায় এই বছর প্রতিনিধি পরিষদের প্রায় ৩০ জন রিপাবলিকান সদস্য অবসরে যাচ্ছেন। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন ২৩টি আসন।

বুধবার এক সংবাদ সম্মেলনে পল রায়ান অবসরে যাওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এই সিদ্ধান্ত পারিবারিক। বলেন, আপনারা সবাই জানেন আমি এই দায়িত্ব চাইনি। আমি অনিচ্ছায় এই দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু দায়িত্ব নেওয়ার পর আমি সর্বস্ব দিয়েছি। এই দায়িত্ব নেওয়ায় আমার কোনও অনুশোচনা নেই।

পল রায়ানের বয়স ৪৮ বছর। তিনি তিন সন্তানের বাবা। পল রায়ান জানান, তিনি চান না তার সন্তান তাকে শুধু সাপ্তাহিক ছুটির দিনে দেখা পাক।

কংগ্রেসনাল মেয়াদ শেষে জানুয়ারিতে অবসরে যাবেন বলে জানিয়েছেন পল রায়ান।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ