বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক: আইএমএফ

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২১ এপ্রিল ২০১৮, ০৯:১৪আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৫:২২

শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সংস্থাটি আশাবাদী। ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বার্ষিক সম্মেলনের এক ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পরিচালক কেন ক্যাং বলেছেন, ‘বেসরকারি খাতে ভোগ ও বিনিয়োগের ক্ষেত্রে হওয়া অসাধারণ প্রবৃদ্ধির প্রভাবে ২০১৭ সালে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি হার সাড়ে সাত শতাংশ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক: আইএমএফ

বাংলাদেশের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, চলতি হিসাবের ঘাটতির হার ২ শতাংশ ও মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি হতে পারে। তার মতে, ‘ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা করা ও বেসরকারি ব্যাংকগুলোর মুনাফা অর্জনের অনুকূল পরিবেশ তৈরি করার মতো কাঠামোগত সংস্কারের ওপরে এখন গুরুত্ব দিতে হবে।’ ক্যাং বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত খাতের বরাদ্দ বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানে কর খাতের সার্বিক সংস্কার প্রয়োজন।

এ সপ্তাহের শুরুতে বিশ্বব্যাংক জানিয়েছিল, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাক্কলিত হার ২০১৮ সালের জন্য ৬.৫ শতাংশ, ২০১৯ সালের জন্য ৬.৭ শতাংশ ও ২০১২ সালের জন্য ৭ শতাংশ। সংস্থাটির ভাষ্য, ‘বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার সঞ্চয় এবং শিল্পখাতে ক্রমবর্ধমান উৎপাদনশীলতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা শক্তিশালী অবস্থায় রয়েছে। প্রবৃদ্ধির হার ২০১৭ সালের ৭.৩ শতাংশ থেকে পরিবর্তিত হয়ে ২০১৮ সালে ৬.৫ শতাংশ হতে পারে।’

সংস্থাটি তাদের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ‘মুদ্রাস্ফীতি ও বাজেটের বরাদ্দের কারণে বেশি চাপ রয়েছে এবং একই সঙ্গে বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। প্রতি মাসে ১ লাখ ৭০ হাজার নতুন মুখ শ্রমবাজারে ঢুকছে। এ রকম পরিস্থিতিতে বেকারত্বের হার নিয়ন্ত্রণে বাংলাদেশকে প্রতি বছরে অন্তত ১১ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দাদি-নানিদের শখে ফিরছে তরুণ প্রজন্ম
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো মাইলস্টোন স্কুল
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী