যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন এলভিস প্রিসলি

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৩:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৩

কিংবদন্তী সংগীতশিল্পী ও রক এন রোলের রাজা এলভিস প্রিসলি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেডেল অব ফ্রিডম পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এই সম্মাননা প্রদান করা হলো। হোয়াইট হাউসের পক্ষ থেকে এলভিসকে একজন স্থায়ী আমেরিকান পথিকৃৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন এলভিস প্রিসলি

এলভিসের আগে মার্কিন সংগীত জগতের এলা ফিৎজেরাল্ড, বব ডিলন ও স্টেভি ওয়ান্ডার এই সম্মাননা পেয়েছিলেন। ৮ জানুয়ারি ১৯৩৫ সালে জন্ম নেওয়া এই তারকার মৃত্যু হয় ১৯৭৭ সালের ১৬ আগস্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এই সম্মাননা প্রদান করা হয়। এলবিস ছাড়া এবার আরও যারা এই সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, বেসবল খেলোয়াড় বেব রুথ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি প্রয়াত অ্যান্থনিন স্ক্যালিয়া, এনএফএল’র হল অব ফেমে স্থান পাওয়া রজাব স্টবাখ ও অ্যালান পেজ, উতাহ’র অবসরপ্রাপ্ত সিনেটর অরিন হ্যাচ এবং চিকিৎসক মিরিয়াম অ্যাডেলসন।

সম্মননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, পৃথিবীর সবচেয়ে ভালো দক্ষতা, আবেগ ও মেধা থাকায় যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ। আমরা সত্যিকার অর্থেই মহান জাতি, আমরা খুব ভালো করছি এবং সত্যিকার অর্থেই ভালো আছি।

চিকিৎসক মিরিয়াম অ্যাডেলসনকে সম্মননা দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। কারণ মিরিয়াম হলেন ক্যাসিনো ব্যবসায়ী ও রিপাবলিকান পার্টি তহবিল দাতা শেলডন অ্যাডেলসনের স্ত্রী।

 

 

 

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান