খাশোগির নামে নামকরণ হচ্ছে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সামনের সড়ক

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪

তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সড়কের নামকরণ করতে যাচ্ছে। আর সেই সড়কটি ওয়াশিংটনে সৌদি আরবের দূতাবাসের সামনের সড়ক। এই নামকরণের জন্য স্থানীয় কর্মকর্তা নিজেদের মত দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খাশোগির নামে নামকরণ হচ্ছে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সামনের সড়ক

খবরে বলা হয়েছে, যদি নগর পরিষদ এই প্রস্তাব অনুমোদন দেয় তাহলে সৌদি আরবের দূতাবাস ভবনের সামনের সড়কটি খাশোগির নামে নামকরণ হয়ে যাবে। এই সড়কটির নাম হবে জামাল খাশোগি সড়ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রায় এক মাস আগে এই লক্ষ্যে একটি অনলাইন আবেদন করা হয়।

এমন উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বরিস নেমস্তভের নামে রুশ দূতাবাসের পাশের একটি সড়কেরও নামকরণ করা হয়েছিল। ২০১৫ সালে মস্কোতে বরিসকে হত্যা করা হয়।

 ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙ্গুল উঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন এমবিএস নামে সৌদি যুবরাজ।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের