যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চায় তাইওয়ান

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৯:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:৩১

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চায় তাইওয়ান। বৃহস্পতিবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বর্তমান শত্রুর হুমকি মোকাবিলার জন্য এসব যুদ্ধবিমান কিনতে চাওয়ার অনুমতির জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চায় তাইওয়ান

তাইওয়ানের উপ-প্রতিরক্ষামন্ত্রী শেষ ইয়ি-মিং সংবাদ সম্মেলনে যুদ্ধবিমান কিনতে সরকারি অনুমতি চাওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পাইলটদের হাতে অত্যাধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া নিজেদের রক্ষার সংকল্প ও সামর্থ্য প্রমাণ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কৌশলগত পরিকল্পনার প্রধান হুয়াং ওয়েন-চি জানান, এসব যুদ্ধবিমান এফ-১৫ থেকে শুরু করে এফ-১৬ এবং কাটিং এজ এফ-৩৫ স্টিল্থ যুদ্ধবিমান হতে পারে। যদি তা আমাদের যুদ্ধের প্রয়োজনীয়তা মেটায়। তিনি বলেন, আমাদের অনুরোধে কোনও নির্দিষ্ট যুদ্ধবিমানের কথা উল্লেখ করা হয়নি। এটা নির্ভর করছে যুক্তরাষ্ট্র আমাদের কোন মডেল কেনার পরামর্শ দেয় তার ওপর। এরপর আমরা নিজেদের পছন্দে নির্বাচন করব।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। তারা তাইওয়ানকে মূল চীনের সঙ্গে অঙ্গীভূত করতে চায়। আর তাইওয়ানও চীনকে নিজেদের ভূখণ্ড দাবি করে বর্তমান শাসকদের অবৈধ মনে করে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম