মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করবেন না: পুতিনকে ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৫:১৪আপডেট : ২৮ জুন ২০১৯, ১৮:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ করেছেন। তবে ট্রাম্প তা বলেছেন কৌতুকের ছলে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করবেন না: পুতিনকে ট্রাম্প

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের পিছু ছাড়ছে না। ক্ষমতা গ্রহণের পর থেকেই এই অভিযোগ শুনতে হচ্ছে তাকে। এই ঘটনায় টানা দুই বছর তদন্ত হয়। জয়ের পেছনে রাশিয়ার ভূমিকা থাকার অভিযোগে হতাশ ট্রাম্প। অভিযোগ উঠলেও রাশিয়ার সঙ্গে তিনি ভালো সম্পর্ক চান।

গত জুলাইয়ে হেলসিংকিতে বিতর্কিত বৈঠকের পর এই প্রথম জাপানের ওসাকা শহরে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠে আসে। জি-২০ সম্মেলন চলাকালে পার্শ্ববৈঠকে মিলিত হবেন এই দুই নেতা।

সাংবাদিকরা জানতে চান দ্বিপক্ষীয় বৈঠকে প্রসঙ্গটি তুলবেন কিনা। এর জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি তুলব।’ এ সময় পাশে দাঁড়ানো পুতিনের মুখে হাসির রেখা ফুটে উঠতে দেখা গেছে।

এ কথা বলার পর ট্রাম্প পুতিনের দিকে তাকিয়ে ও আঙুল তুলে বলেন, নির্বাচনে হস্তক্ষেপ করবেন না দয়া করে।

ট্রাম্পের সমালোচকরা রাশিয়ার সঙ্গে অত্যাধিক বন্ধুত্বপূর্ণ হওয়ার অভিযোগ করে আসছেন। তবে পুতিনের দাবি, রুশ-মার্কিন সম্পর্ক প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম