ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত!

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ০৪:৫৮আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৫০

জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত বলে ধারণা করছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে এটা স্পষ্ট নয় যে কখন ও কোথায় হামজা নিহত হয়েছে। তবে এক মার্কিন সামরিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, মার্কিন সরকারের ধারণা গত দুই বছরের মধ্যে হামজা নিহত হয়েছে।

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত!

নিহত হওয়ার বিস্তারিত তথ্য না জানালেও মার্কিন গোয়েন্দা সংস্থার অভিযান হামজাকে হত্যায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওই সূত্র।

অপর এক সিনিয়র মার্কিন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, হামজা নিহত বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামজার মৃত্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এফবিআই’র তথ্য অনুসারে, সৌদি আরবের জেদ্দায় ১৯৮৯ সালে জন্ম হয় হামজা বিন লাদেনের। ওসামা বিন লাদেনের ২০ জনের বেশি সন্তানের একজন হামজা। ২০১১ সালে মার্কিন নেভি সিল টিমের অভিযানে ওসামা নিহতের পর আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয় হামজা।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হামজার তথ্যের জন্য ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

২০১১ সালে লাদেন হত্যা অভিযানের সময় পাওয়া একটি চিঠির সূত্রে জানা গেছে, ওই সময় হামজা বাবার কাছে প্রশিক্ষণের সুযোগ চেয়েছিলেন, যাতে তিনি ওসামাকে অনুসরণ করতে পারেন।
সিআইএ-র এক বিশ্লেষক ওই চিঠি পরীক্ষা করে জানিয়েছিলেন, ওই চিঠি লেখার আগে প্রায় ৮ বছর লাদেনের সঙ্গে হামজার দেখা হয়নি।

২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রের জুরিসডিকশনের মধ্যে থাকা হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম