যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২০, ১০:৪৩আপডেট : ০৩ মার্চ ২০২০, ১০:৪৫

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। সোমবার কর্তৃপক্ষ নতুন চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলে তা ৬ জনে পৌঁছায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

সিয়াটল ও কিং কাউন্টির সরকারি স্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জেফ ডুচিন সোমবার এক সংবাদ সম্মেলনে মৃত্যুর সংখ্যা বাড়ার ঘোষণা দেন।  

গবেষকরা এর আগে বলেছিলেন হয়ত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনে করোনা ভাইরাস ছড়াচ্ছে। কিন্তু শনাক্ত করা হয়নি। ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি জরুরি অবস্থা জারি করেছেন।

ড. ডুচিন জানান, সিয়াটলে মোট ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে আটজন আক্রান্ত ও চার জনের মৃত্যু সিয়াটল এলাকার একটি নার্সিং কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। ছয় জনের মধ্যে চারজন বয়স্ক ও স্বাস্থ্যজনিত জটিলতা আছে।

তিনি বলেন, আগামীতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা পরিস্থিতি গুরুত্ব সহকারে নিচ্ছি।

রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৯১ জন বলে সোমবার জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এখন পর্যন্ত দেশটির ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওরেগন, ফ্লোরিডা ও রোড আইল্যান্ডসহ মোট ১০ টি অঙ্গরাজ্যে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম