সেনা মোতায়েন নিউ ইয়র্কের করোনা আক্রান্ত এলাকায়

বিদেশ ডেস্ক
১১ মার্চ ২০২০, ০২:৫০আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:০২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া একটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রিই কোয়োমো নিউ ইয়র্ক সিটির উত্তরের নিউ রচেল শহরকে  ‘আক্রান্ত এলাকা’  ঘোষণা করার পর এই সেনা মোতায়েন করা হয়। সেনারা শহরের স্কুল পরিষ্কার ও যে কোনও আক্রান্ত ব্যক্তিকে খাবার সরবরাহ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সেনা মোতায়েন নিউ ইয়র্কের করোনা আক্রান্ত এলাকায়

দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কে। এখন পর্যন্ত সেখানে ১৭৩ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০৮ জনই ওয়েস্টচেস্টার কাউন্টির। এখানেই নিউ রচেল শহর অবস্থিত। শহরটিতে ৮০ হাজার মানুষের বাস। সেখান থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গভর্নর কুয়োমো বলেছেন, নিউ রচেল শহর ভাইরাসটির বিস্তারের মূলকেন্দ্রে পরিণত হয়েছে। শহরটিতে এখনও যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে বড় ধরনের জমায়েত হওয়া স্থানগুলো বন্ধ করা হবে। স্কুল, কমিউনিটি কেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮০৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি। দেশটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২৩, ক্যালিফোর্নিয়ায় ২, ফ্লোরিডায় ২ ও নিউ জার্সিতে ১ জন।

সেনা মোতায়েনের বিষয়ে নিউ ইয়র্কের গভর্নর বলেন, এটি নাটকীয় পদক্ষেপ। কিন্তু দেশের সবচেয়ে বিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে শহরটি। সত্যিকার অর্থেই তা জীবন-মরণ সংকট। আপনারা শুধু যে মানুষকে আক্রান্ত করছেন তা না, সব স্থাপনাগুলোকেও আক্রান্ত করছেন।

তিনি জানান, স্থানীয় হাসপাতালগুলোতে করোনা ভাইরাস পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার চীনে সবচেয়ে কম আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ১৩৬ ও আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪। চীনের বাইরে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৬৮ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৯ জনে।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের