করোনা: যুক্তরাষ্ট্রে প্রকৃত আক্রান্তের সংখ্যা ‘১০ গুণ বেশি’

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ১১:৫৯আপডেট : ২৬ জুন ২০২০, ১২:০৪

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তদের প্রকৃত সংখ্যা শনাক্তের চেয়ে দশগুণ বেশি হতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর অনুমান অনুসারে, কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হয়ত এরই মধ্যে ২ কোটি ছাড়িয়ে গেছে। টেক্সাসে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি সংখ্যা বৃদ্ধির পর অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ বন্ধ করার পর একথা জানালো সিডিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনা: যুক্তরাষ্ট্রে প্রকৃত আক্রান্তের সংখ্যা ‘১০ গুণ বেশি’

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ  এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৩৭০ জনের। যুক্তরাষ্ট্রে অর্থনীতি পুনরায় সচল করতে আগ্রহী অঙ্গরাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে থাকা টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট আবারও বিধিনিষেধ জারি করার ঘোষণা দিয়েছেন। অ্যালাব্যামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইডাহো, মিসিসিপি, মিজৌরি, নেভাডা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা ও ওয়োমিংয়ে এই সপ্তাহে রেকর্ড সংখ্যক দৈনিক আক্রান্ত শনাক্ত হয়েছে। বুধবার ৩৬ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

সম্প্রতি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন আশঙ্কা করছে, অক্টোবরের দিকে মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে। কিন্তু ৯৫ শতাংশ আমেরিকান যদি মাস্ক পরেন তাহলে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ১ লাখ ৪৬ হাজার।

সিডিসি পরিচালক ড. রবার্ট রেডফিল্ড সাংবাদিকদের বলেন, এখন আমাদের সবচেয়ে ভালো অনুমান হলো একজন শনাক্তের বিপরীতে প্রকৃত আক্রান্তের সংখ্যা ১০ গুণ বেশি। কারণ শুধু উপসর্গ আছে এমন মানুষদের পরীক্ষা করা হচ্ছে। উপসর্গহীন মানুষদের পরীক্ষা করা হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা যে পদ্ধতিতে মার্চ, এপ্রিল ও মে মাসে পরীক্ষা করেছি, তাতে সম্ভবত মাত্র ১০ শতাংশ রোগীকে শনাক্ত করা গেছে।

রেডফিল্ডের অনুমান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৫- ৮ শতাংশের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মার্কিন নাগরিকদের সাবধানতা অবলম্বনে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে, মাস্ক পরতে ও নিয়মিত হাত ধোয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন ভাইরোলজিস্ট বলেন, আমরা যখন শরৎ ও গ্রীষ্মের দিকে যাচ্ছি তখন এগুলো সত্যিকার অর্থে প্রতিরক্ষা ব্যবস্থা।  

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের