আমাকে নিষিদ্ধ করে সর্বনাশা ভুল করেছে সামাজিক মাধ্যমগুলো: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ২১:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ২২:০১
image

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নিষিদ্ধ করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ‘সর্বনাশা ভুল’ সিদ্ধান্ত। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন তিনি।

৬ জানুয়ারি (বুধবার) নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে চালানো সমর্থকদের হামলায় সরাসরি ট্রাম্পকে দায়ী করা হচ্ছে। উসকানিমূলক বক্তব্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্যাপিটল হিলের সহিংসতার পর প্রথমে টুইটার থেকে, এবং পরবর্তীতে ফেসবুক, ইনসটাগ্রাম ও ইউটিউব থেকেও নিষিদ্ধ হন ট্রাম্প।

মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দেশের জন্য ভয়ানক কাজ করছে। যা তাদের জন্য সর্বনাশা ভুল হয়ে দাঁড়াবে।‘ ট্রাম্প আরও বলেন, তারা বিভাজন সৃষ্টি করছে যা তিনি আগেই অনুমান করেছিলেন।

ক্যাপিটল হিলের সহিংসতার দিনে জালিয়াতির মিথ্যা অভিযোগ তোলার পাশাপাশি বিক্ষুব্ধদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন। ঘণ্টাখানেকের মধ্যেই যখন ক্যাপিটল ভবনের ভেতরে ও বাইরে সহিংসতা ছড়িয়ে পড়ে, তখন তিনি আরও একটি ভিডিও প্রকাশ করেন। এতে আবারও তিনি নির্বাচনে কারচুপির অসত্য অভিযোগ তোলেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের