হোয়াইট হাউজ ছাড়ার দিনে ইনগেজমেন্টের ঘোষণা দিলেন ট্রাম্পের ছোট মেয়ে

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৭:১৭
image

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ছোট মেয়ে টিফানি ট্রাম্প তার ইনগেজমেন্ট ঘোষণা করেছেন। ধনী ব্যবসায়ীর উত্তরাধিকার মাইকেল বোলাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার দিনে এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ইনগেজমেন্ট ঘোষণা করেন টিফানি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প এবং তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলস-এর একমাত্র সন্তান টিফানি ট্রাম্প। প্রথম দিকে তিনি তার মা ম্যাপলস-এর কাছে ক্যালিফোর্নিয়াতে বেড়ে ওঠেন। জর্জ টাউন ল স্কুল থেকে গত বছরের মে মাসে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। বিগত চার বছর হোয়াইট হাউজে থাকার সময়ে বড় বোন ইভাঙ্কা ট্রাম্পের চেয়ে অনেক কম মনোযোগ কেড়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ ছাড়ার আগে এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে অনেক মাইলফলক, ঐতিহাসিক উপলক্ষ উদযাপন এবং স্মৃতি তৈরি করা আমার জন্য অনেক সম্মানের, তবে এর কোনও কিছুই আমার চমৎকার বাগদত্তা মাইকেলের সঙ্গে এনগেজমেন্টের চেয়ে বিশেষ নয়! পরবর্তী অধ্যায়ের জন্য উৎসাহিত হয়ে আছি আর সুখী অনুভব করছি’। পোস্টের সঙ্গে হোয়াইট হাউজে বোলাসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে তার আঙুলে একটি আংটিও দেখা গেছে।

তার বাগদত্তা মাইকেল বোলাসও একই ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘জীবনের ভালোবাসার সঙ্গে ইনগেজড হলাম! একসঙ্গে পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের অবকাশ কেন্দ্র মার-এ-লাগোতে বিভিন্ন অনুষ্ঠানে টিফানি ট্রাম্প (২৭) ও মাইকেল বোলাস (২৩)কে একসঙ্গে দেখা গেছে। ইনগেজমেন্টের ঘোষণা দিলেও ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শেষে এই যুগলের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

/জেজে/
সম্পর্কিত
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
সর্বশেষ খবর
১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
সাদুল্লাপুর আদালত১০ মাস ধরে বিচারক নেই, হাজিরা আর তারিখেই ঝুলছে ৪ হাজার মামলা
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়কে ঝরলো ৪ প্রাণ
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
‘এআই মানবতার জন্য হুমকি হতে পারে’, অ্যানথ্রপিক ছাড়লেন গবেষক
সাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সিএসএস-এর তথ্যসাতক্ষীরায় ৪১ জন কুষ্ঠরোগী শনাক্ত, বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন