হোয়াইট হাউজে থাকতেই টিকা নেন ট্রাম্প ও মেলানিয়া

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০২১, ০৯:৪৩আপডেট : ০২ মার্চ ২০২১, ০৯:৪৩
image

হোয়াইট হাউজে থাকার সময় গত জানুয়ারিতেই করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার ট্রাম্পের এক উপদেষ্টা এই তথ্য জানান। তবে ট্রাম্প কোন কোম্পানির টিকা গ্রহণ করেছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হোয়াইট হাউজে দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসের তীব্রতা খাটো করে দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়কে তিরি রীতিমত তাচ্ছিল্য করেছেন। তবে গত রবিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে সমর্থকদের টিকা নেওয়ার উৎসাহ যোগান ট্রাম্প।

গত বছরের মধ্য ডিসেম্বরে হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন’র খবরে বলা হয়, হোয়াইট হাউজের সকলের জন্য করোনার টিকার সুপারিশ না করা পর্যন্ত নিজে তা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ওই সময় সেই কর্মকর্তা জানান, ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া করোনা থেকে সুস্থ হওয়ায় শরীরে থাকা অ্যান্টিবডির সুবিধা নিচ্ছেন। তবে এখন তার অনেকটা গোপনে টিকা নেওয়ার কথা সামনে এলো।

ট্রাম্প নিভৃতে টিকা নিলেও তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রেসিডেন্টরা তা করেননি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডিসেম্বরেই টেলিভিশনের সামনে গত ডিসেম্বরেই টিকা নেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টনও ডিসেম্বরে ক্যামেরার সামনে টিকা গ্রহণ করেন। মানুষকে টিকা নেওয়ায় উৎসাহিত করতে তারা নিজেরা প্রকাশ্যে টিকা নেন।

/জেজে/
সম্পর্কিত
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার