কমলা হ্যারিসের বাড়ির বাইরে থেকে সশস্ত্র ব্যক্তি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০২১, ১৩:৪১আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৩:৪১

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে সশস্ত্র অবস্থায় থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ওয়াশিংটন পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম পল মুরে। তিনি টেক্সাসের বাসিন্দা।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতারে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টার দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মুরে মানসিক ভারসাম্যহীন। এই ঘটনা ঘটানোর আগে নিজের মা-কে একটি মেসেজ করেন তিনি। সেখানে লেখা ছিল, আমেরিকার প্রশাসন তাকে মারতে চাইছে। নিজের সুরক্ষার স্বার্থে যা ব্যবস্থা নেওয়ার তিনি নিচ্ছেন।

পুলিশ মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করেছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। বিপজ্জনক অস্ত্র রাখা, বেআইনিভাবে অস্ত্র মজুত করা, বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।

মুরের কাছ থেকে এআর-১৫ রাইফেল এবং ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। কমলা হ্যারিসকে আক্রমণের ছক ছিল কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম