প্লেনে উঠতে গিয়ে তিন দফায় হোঁচট খেলেন বাইডেন

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ১০:৫২আপডেট : ২০ মার্চ ২০২১, ১০:৫২

এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিন দফায় হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, ওই ঘটনায় বাইডেন কোনও আঘাত পাননি। তিনি সুস্থ রয়েছেন।

গত ১৬ মার্চ আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এ ঘটনায় স্থানীয় শুক্রবার স্থানীয় এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল বাইডেনের। সেখানে যাওয়ার প্রাক্কালেই এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে দফায় দফায় হোঁচট খান তিনি।

দীর্ঘ সিঁড়ি বেয়ে প্লেনে ওঠার সময় সিঁড়ির মাঝপথে তিন দফায় পা ফসকে যায় বাইডেনের। প্রথম দফায় ডান হাতে রেলিং আর বাম হাতে সিঁড়ির মেঝেতে ভর দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এর পরপরই দ্বিতীয় দফায় হোঁচট খান। এবারও একইভাবে উঠে দাঁড়াতে সমর্থ হন। ফের একই ঘটনা ঘটে। তবে এবার আর নিজেকে সামলে রাখতে পারেননি ৭৮ বছরের এই রাজনীতিক। পড়ে যান সিঁড়ির ওপর। পরে সামান্য বিরতি দিয়ে বাকি সিঁড়ি পার হন তিনি।

প্লেনের দরজায় পৌঁছে অন্যদের অভিবাদন জানিয়ে আটলান্টার উদ্দেশে যাত্রা করেন বাইডেন। সেখানে পৌঁছে এশিয়ান-আমেরিকান কমিউনিটির সঙ্গে সাক্ষাতের পর এমরি ইউনিভার্সিটিতে ভাষণ দানকালে তাকে সুস্থ দেখাচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসও জানিয়েছে, প্রেসিডেন্ট পুরোপুরি সুস্থ রয়েছেন। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক জানান, ওই ঘটনার সময় দমকা বাতাস প্রবাহিত হচ্ছিল। ফলে তীব্র বাতাসের মধ্যে ওপরে উঠতে তাকে বেশ বেগ পেতে হচ্ছিল।

গত বছরের শেষ দিকেও একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এ নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্নও হতে হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম