অন্তঃসত্ত্বা নারীরা ভ্যাকসিন নিতে পারবেন: সিডিসি

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ২২:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:১৮

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি অন্তঃসত্ত্বা নারীদের করোনা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে। অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন নেওয়া নিয়ে সংশয়ের প্রেক্ষিতে এই পরামর্শ দিলো সিডিসি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এখবর জানিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউজে করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ের সময় সিডিসির পরিচালক রচেল ওয়ালেন্সি জানান, ভ্যাকসিন সার্ভেইল্যান্স সিস্টেমে দেখা গেছে ৩৫ হাজারের বেশি নারীদের তৃতীয় ট্রিমেস্টারে বা তাদের সন্তানের জন্য সুরক্ষা জটিলতা দেখা যায়নি।

তিনি আরও বলেন, অন্তঃসত্ত্বা নারীরা ভ্যাকসিন নেওয়ার পর অন্যান্যদের মতো একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা প্রায় চার হাজার অন্তঃসত্ত্বা নারীর বিস্তারিত তথ্য পেয়েছি। এছাড়া ৮ শতাধিক নারীর তথ্য পেয়েছি যারা সন্তান জন্ম দিয়েছেন। গুরুত্বপূর্ণ হলো, ভ্যাকসিন নেওয়ার পর তাদের তৃতীয় ট্রিমেস্টার বা সন্তানের জন্য কোনও সুরক্ষা জটিলতা তৈরি হয়নি।

সিডিসি পরিচালক আরও বলেন, আমরা জানি এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্য উৎসাহিত করছি আমি। তার ও সন্তানের জন্য সবচেয়ে ভালো কী হবে তা নিয়ে প্রাইমারি স্বাস্থ্যসেবা দাতার সঙ্গেও আলোচনা করতে পারেন।

সিডিসি পরিচালক ব্যাখ্যা করে জানান, ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় অন্তঃসত্ত্বা নারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সম্ভাব্য জটিলতা নিয়ে খুব তথ্য ছিল। ফলে বিভিন্ন স্বাস্থ্য কর্তৃপক্ষ ও চিকিৎসকদের গোষ্ঠী সতর্কতা অবলম্বনসহ সাংঘর্ষিক পরামর্শ দিয়েছিলেন।

ওয়াশিংটন পোস্ট খবরে জানিয়েছে, সিডিসি এর আগে বলেছিল অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
দ্য আমেরিকান কলেজ অব ওবস্টেট্রিসিয়ান ও গাইনোকলজিস্টস জানায়, ভ্যাকসিন নেওয়া থেকে অন্তঃসত্ত্বা বিরত রাখা উচিত নয়। কিন্তু তারা ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া থেকে নিজেদের বিরত রাখে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা অন্তঃসত্ত্বা নারীদের কেবল ভ্যাকসিন নেওয়া উচিত।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম