তালেবানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৯:১৫আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:৩৭

তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তানের সরকারি বাহিনীর সহযোগিতায় যুক্তরাষ্ট্র বিমান হামলা অব্যাহত রাখবে। রবিবার এক শীর্ষ মার্কিন জেনারেল এই প্রতিশ্রুতি দিয়েছেন। আফগানিস্তানজুড়ে তালেবানের সশস্ত্র হামলার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই অঙ্গীকারের কথা জানালেন মার্কিন জেনারেল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর ।

মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা আফগানিস্তান থেকে চলে যাওয়া শুরুর কয়েক দিনের মাথায় মে মাসের শুরু থেকেই তালেবান হামলা জোরদার করে। মার্কিন সেনাদের ৯০ শতাংশ চলে গেছে। ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে। এই সুযোগে তালেবানরা দেশটির প্রায় অর্ধেক জেলা, সীমান্ত ক্রসিং ও বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী ঘিরে রেখেছে।

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, কয়েক দিন ধরে আফগান বাহিনীর সমর্থনে বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান হামলা অব্যাহত রাখলে আগামী সপ্তাহগুলোতে এই সহযোগিতার মাত্রা আরও বাড়ানোর প্রস্তুতি আমাদের রয়েছে।

মার্কিন জেনারেল স্বীকার করেছেন, আফগান সরকারের জন্য সামনে কঠিন দিন অপেক্ষা করছে। তিনি বলেন, তালেবানরা তাদের অভিযান নিয়ে অনিবার্যতাবোধ তৈরি করতে চাইছে। তারা ভুল। তালেবানের জয় অনিবার্য নয়।

তিনি জানান, ৩১ আগস্ট সব বিদেশি সেনা প্রত্যাহারের পরও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানের বিমান বাহিনীকে লজিস্টিক্যাল সহযোগিতা অব্যাহত রাখবে। তার কথায়, ৩১ আগস্টের পরও আমরা আফগান বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবো। সাধারণত বাইরে থেকে এই সহযোগিতা করা হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম