ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৭

২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং নিজের ভাইঝির বিরুদ্ধে মামলা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিবন্ধে ট্রাম্পের ‘সন্দেহজনক ট্যাক্স জালিয়াতির’ কথা বলা হয়।

নিউ ইয়র্কে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক সুক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছে ৫৬ বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। ২০২০ সালে এক স্মৃতিকথায় ম্যারি প্রকাশ করে দেন ওই প্রতিবেদনের সূত্র ছিলেন তিনি নিজে।

ভাইঝির বইয়ে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যারি ট্রাম্প দাবি করেছেন, তার বই প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প।

মঙ্গলবার দায়ের করা মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাইঝির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছে। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই সাংবাদিকতা বলে।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম